বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ডাক্তার এপয়েন্টমেন্ট প্লাটফর্মে আপনাকে স্বাগতম । Welcome to The Most Popular Doctor Appointment Platform in Bangladesh.

Home / Blog / ল্যাপারোস্কপিক সার্জন বাংলাদেশ — ২০২৬ (সেরা ২৬ জন ডাক্তারের তালিকা, খরচ ও সম্পূর্ণ গাইড)

To Book an Appointment
Call Us  +880 1902991500

ল্যাপারোস্কপিক সার্জন বাংলাদেশ — ২০২৬ (সেরা ২৬ জন ডাক্তারের তালিকা, খরচ ও সম্পূর্ণ গাইড)

By Admin
Oct 20 , 2025 | 0 min read

ল্যাপারোস্কপিক সার্জন বাংলাদেশ খুঁজছেন? পিত্তথলির পাথর, অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া, জরায়ু ও ডিম্বাশয়ের সমস্যা বা পাইলস-ফিস্টুলার অপারেশনে এখন পেট না কেটেই ল্যাপারোস্কোপিক সার্জারি (কি-হোল সার্জারি) করা যায়। এই গাইডে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট ও রংপুরের ২৬ জন অভিজ্ঞ সার্জনের ডিগ্রি, চেম্বার ও যোগাযোগের তথ্য আছে। সঙ্গে আছে ল্যাপারোস্কোপিক সার্জারির প্রকারভেদ, প্রস্তুতি, ওপেন সার্জারির সঙ্গে তুলনা এবং ল্যাপারোস্কোপিক সার্জারি খরচ বাংলাদেশ।

 

ল্যাপারোস্কপিক সার্জারি কী? বাংলাদেশে  ল্যাপারোস্কপিক সার্জারির খরচ কত?

 

ল্যাপারোস্কোপিক সার্জারিতে পেটে ০.৫–১ সেমি মাপের কয়েকটি ছোট ছিদ্র করে ক্যামেরা ও সরু যন্ত্রের সাহায্যে অপারেশন করা হয়। এতে ব্যথা ও রক্তপাত কম হয় এবং রোগী দ্রুত সুস্থ হন। বাংলাদেশে এর আনুমানিক খরচ ৩৫,০০০ থেকে ১,০০,০০০ টাকা। সার্জারির ধরন, হাসপাতাল ও সার্জনের ফি অনুযায়ী এটি কমবেশি হয়।

 

 

ঢাকা বিভাগের ল্যাপারোস্কপিক সার্জন

 

 

ডা. মোহাম্মদ শাহরিয়ার ফয়সাল

 

জেনারেল ও কোলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ


ডিগ্রি: এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), এফএসিএস (আমেরিকা), ফেলো (কোলোরেক্টাল সার্জারি)। অভিজ্ঞতা: ২১+ বছর


পদবি: কনসালট্যান্ট (সার্জারি), বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল


চেম্বারের ঠিকানা: বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, ২১ মিরপুর রোড, শ্যামলী, ঢাকা-১২০৭ (রোগী দেখার সময় জানতে কল করুন)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: ২১ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই সার্জন জেনারেল ও কোলোরেক্টাল (মলদ্বার, মলাশয় ও কোলন) সার্জারিতে বিশেষায়িত।

 

অধ্যাপক ডা. দেবাশীষ দাস

 

জেনারেল, ল্যাপারোস্কপিক, ব্রেস্ট ও কোলোরেক্টাল সার্জন


ডিগ্রি: এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), ল্যাপারোস্কপিক সার্জারিতে প্রশিক্ষণ (জার্মানি)। অভিজ্ঞতা: ২০+ বছর


পদবি: অধ্যাপক (সার্জারি), এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল


চেম্বারের ঠিকানা: এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, ৯/৩ পার্বতী নগর, থানা রোড, সাভার (সকাল ৮টা – দুপুর ২:৩০, বৃহস্পতি ও শুক্র বন্ধ); ল্যাবএইড ডায়াগনস্টিক, উত্তরা (ইউনিট ০২), হাউস # ১৯, গরিব-এ-নেওয়াজ এভিনিউ, সেক্টর ১৩ (সন্ধ্যা ৬–৭টা, সোম ও শুক্র বন্ধ)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: জার্মানিতে ল্যাপারোস্কপিক সার্জারির প্রশিক্ষণপ্রাপ্ত এই অধ্যাপক ২০ বছরের বেশি সময় ধরে সাভার ও উত্তরায় জেনারেল, ব্রেস্ট ও কোলোরেক্টাল রোগীদের সেবা দিচ্ছেন।

 

অধ্যাপক ডা. সালমা ইয়াসমিন চৌধুরী

 

জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন — পিত্তথলি, পাকস্থলী ও ব্রেস্ট ক্যান্সার সার্জারি


ডিগ্রি: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস, এফসিপিএস (সার্জারি), এফআরসিএস (এডিনবার্গ)


পদবি: প্রাক্তন অধ্যাপক, সার্জারি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ


চেম্বারের ঠিকানা: ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল, ৩০ আঞ্জুমান মুফিদুল ইসলাম রোড, ঢাকা (বিকেল ৩টা – ৫:৩০, বৃহস্পতিবার বন্ধ)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: ল্যাপারোস্কপিক হার্নিয়া রিপেয়ার, ল্যাপারোস্কপিক অ্যাপেন্ডেক্টমি, ডায়াগনস্টিক ল্যাপারোস্কপি ও ল্যাপারোস্কপিক অ্যাডহেসিওলাইসিসে অভিজ্ঞ একজন নারী সার্জন।

 

অধ্যাপক ডা. সামিয়া মুবিন

 

জেনারেল, ল্যাপারোস্কপিক ও ব্রেস্ট ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন


ডিগ্রি: এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (সার্জারি), এফসিপিএস (গ্লাসগো), এমআরসিএস (এডিনবার্গ)। অভিজ্ঞতা: ২০+ বছর


পদবি: অধ্যাপক, সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)


চেম্বারের ঠিকানা: গ্রিন লাইফ হাসপাতাল, ৩২ বীর উত্তম শফিউল্লাহ সড়ক (গ্রিন রোড), ধানমন্ডি, ঢাকা (বিকেল ৪–৭টা; শনি, সোম ও বুধবার)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: পিত্তথলির পাথর, হার্নিয়া, অ্যাপেন্ডিসাইটিস, থাইরয়েড ও পেটের টিউমারের মিনিম্যালি ইনভেসিভ সার্জারি এবং ব্রেস্ট ক্যান্সার সার্জারিতে অভিজ্ঞ।

 

অধ্যাপক ডা. সালমা সুলতানা

 

ব্রেস্ট, কোলোরেক্টাল ও ল্যাপারোস্কপিক সার্জারি বিশেষজ্ঞ


ডিগ্রি: এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), এমএস (সার্জারি)। অভিজ্ঞতা: ২০+ বছর


পদবি: অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল


চেম্বারের ঠিকানা: সেন্ট্রাল হাসপাতাল, হাউস # ০২, রোড # ০৫, গ্রিন রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫ (বিকেল ৪–রাত ৯টা, শুক্র ও শনি বন্ধ); ইবনে সিনা মেডিকেল ইমেজিং সেন্টার, হাউস # ৫৮, রোড # ২এ, জিগাতলা বাস স্ট্যান্ড (শনিবার বিকেল ৪:৩০–রাত ৯টা)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: ২০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই নারী অধ্যাপক ধানমন্ডি ও জিগাতলায় ব্রেস্ট, কোলোরেক্টাল ও ল্যাপারোস্কপিক সার্জারির রোগী দেখেন।

 

ডা. জেসমিন নাহার রুনী

 

জেনারেল, ব্রেস্ট ও কোলোরেক্টাল সার্জন


ডিগ্রি: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমসিপিএস (সার্জারি), এফসিপিএস (সার্জারি)। অভিজ্ঞতা: ১৮+ বছর


পদবি: কনসালট্যান্ট (সার্জারি), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল


চেম্বারের ঠিকানা: ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ১/১ বি, কল্যাণপুর, ঢাকা (সন্ধ্যা ৬:৩০–রাত ৮টা; রবি, মঙ্গল ও বৃহস্পতিবার); সেন্ট্রাল হাসপাতাল, গ্রিন রোড, ধানমন্ডি (বিকেল ৩–৫টা, শুক্র ও রবি বন্ধ)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: ১৮ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই নারী সার্জন কল্যাণপুর ও ধানমন্ডিতে জেনারেল, ব্রেস্ট ও কোলোরেক্টাল রোগীদের সেবা দেন।

 

অধ্যাপক ডা. নিশাত বেগম

 

জেনারেল, ব্রেস্ট ও কোলোরেক্টাল বিশেষজ্ঞ সার্জন


ডিগ্রি: এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), ব্রেস্ট ও কোলোরেক্টাল সার্জারিতে প্রশিক্ষণ, ব্রেস্ট ক্যান্সারে ফেলোশিপ (ভারত)। অভিজ্ঞতা: ২৫+ বছর


পদবি: প্রাক্তন অধ্যাপক, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল


চেম্বারের ঠিকানা: গ্রিন লাইফ হাসপাতাল, ৩২ বীর উত্তম শফিউল্লাহ সড়ক (গ্রিন রোড), ধানমন্ডি, ঢাকা (সকাল ১১টা – দুপুর ২টা; রবি, মঙ্গল ও বৃহস্পতিবার)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই নারী অধ্যাপক ব্রেস্ট ক্যান্সার ও কোলোরেক্টাল সার্জারিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।

 

অধ্যাপক ডা. জাহিদুল হক

 

কোলোরেক্টাল (পাইলস, কোলন ও রেকটাম) ও জেনারেল সার্জন


ডিগ্রি: এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), এফআরসিএস (গ্লাসগো), এমএস (সার্জারি), এফএএসসিআরএস, ফেলো কোলোরেক্টাল সার্জারি (এনইউএইচ, সিঙ্গাপুর)। অভিজ্ঞতা: ২৫+ বছর


পদবি: প্রাক্তন অধ্যাপক, সার্জারি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল


চেম্বারের ঠিকানা: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, হাউস # ১৬, রোড # ২, ধানমন্ডি আর/এ, ঢাকা-১২০৫ (রাত ৮–১০টা); বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, ২১ মিরপুর রোড, শ্যামলী (বিকেল ৫–৮টা); উভয় স্থানে বৃহস্পতি ও শুক্র বন্ধ


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: সিঙ্গাপুরে কোলোরেক্টাল সার্জারিতে ফেলোশিপপ্রাপ্ত এই অধ্যাপক পাইলস, ফিস্টুলা, ফিসার ও কোলন ক্যান্সারের অস্ত্রোপচারে অভিজ্ঞ।

 

অধ্যাপক কর্নেল ডা. মো. নাসির উদ্দিন (মাহমুদ)

 

জেনারেল, কোলোরেক্টাল ও ল্যাপারোস্কপিক সার্জন


ডিগ্রি: এমবিবিএস, এফসিপিএস (সার্জারি) — গোল্ড মেডালিস্ট, এফএসিএস (আমেরিকা), এফএমএএস (ভারত), ব্রেস্ট সার্জারিতে অ্যাডভান্সড ট্রেনিং (বিএসওএস), সার্জিক্যাল অনকোলজিতে পোস্ট ফেলোশিপ প্রশিক্ষণ (এনআইসিআরএইচ)। অভিজ্ঞতা: ২১+ বছর


পদবি: অধ্যাপক, সার্জারি ও সার্জিক্যাল অনকোলজি, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা


চেম্বারের ঠিকানা: ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, রুম # ২৮৩, হাউস # ০৬, রোড # ০৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫ (সন্ধ্যা ৬টা – রাত ১০টা, শুক্রবার বন্ধ)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: ব্রেস্ট ও কোলোরেক্টাল ক্যান্সার, হার্নিয়া, পিত্তথলির পাথর, অ্যাপেন্ডিসাইটিস, থাইরয়েড ও ল্যাপারোস্কপিক পদ্ধতিতে পেটের বিভিন্ন রোগের অস্ত্রোপচারে বিশেষায়িত।

 

 

👉 ঢাকার আরও ল্যাপারোস্কপিক সার্জন দেখুন: ল্যাপারোস্কপিক সার্জনের তালিকা — Doctor Info BD

 

 

চট্টগ্রামের ল্যাপারোস্কপিক সার্জন

 

ডা. নাজমা মাহবুব

 

জেনারেল, ব্রেস্ট, কোলোরেক্টাল ও ল্যাপারোস্কপিক সার্জন


ডিগ্রি: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি)। অভিজ্ঞতা: ১৮+ বছর


পদবি: সহকারী অধ্যাপক (সার্জারি), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল


চেম্বারের ঠিকানা: পার্কভিউ হাসপাতাল, ৯৪/১০৩ কাটালগঞ্জ রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম (সন্ধ্যা ৬:৩০–রাত ৯টা, শুক্র ও শনি বন্ধ)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই নারী সার্জন ১৮ বছরের বেশি সময় ধরে জেনারেল, ব্রেস্ট ও ল্যাপারোস্কপিক সার্জারির রোগী দেখছেন।

 

ডা. তাজদিনা হক খান

 

জেনারেল, ল্যাপারোস্কপিক, কোলোরেক্টাল ও ব্রেস্ট বিশেষজ্ঞ সার্জন


ডিগ্রি: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি)। অভিজ্ঞতা: ২৩+ বছর


পদবি: রেজিস্ট্রার, কোলোরেক্টাল সার্জারি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল


চেম্বারের ঠিকানা: চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, ৬৯৮/৭৫২ ও.আর. নিজাম রোড, পাঁচলাইশ (রাত ৭–১০টা); সিএসসিআর হাসপাতাল, ১৬৭৫/এ ও.আর. নিজাম রোড (বিকেল ৩–৬:৩০); উভয় স্থানে শুক্রবার বন্ধ


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: ২৩ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই নারী সার্জন কোলোরেক্টাল ও ল্যাপারোস্কপিক সার্জারিতে অভিজ্ঞ।

 

 

ডা. তাহিরা বেনজীর

 

জেনারেল, ল্যাপারোস্কপিক, কোলোরেক্টাল ও ব্রেস্ট বিশেষজ্ঞ সার্জন


ডিগ্রি: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি)। অভিজ্ঞতা: ২৩+ বছর


পদবি: কনসালট্যান্ট (সার্জারি), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল


চেম্বারের ঠিকানা: পার্কভিউ হাসপাতাল, ৯৪/১০৩ কাটালগঞ্জ রোড, পাঁচলাইশ (সন্ধ্যা ৬–রাত ৯টা, শুক্র বন্ধ); পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ২০/বি কে.বি. ফজলুল কাদের রোড, পাঁচলাইশ (বিকেল ৪:৩০–সন্ধ্যা ৭টা, সোম ও শুক্র বন্ধ)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: ২৩ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই সার্জন পাঁচলাইশ এলাকার দুটি চেম্বারে ল্যাপারোস্কপিক, কোলোরেক্টাল ও ব্রেস্ট সার্জারির রোগী দেখেন।

 

লে. কর্নেল ডা. মোহাম্মদ তারেকুল ইসলাম

 

জেনারেল, ল্যাপারোস্কপিক, ব্রেস্ট, হার্নিয়া ও কোলোরেক্টাল বিশেষজ্ঞ সার্জন


ডিগ্রি: এমবিবিএস (ঢাকা), এমসিপিএস (সার্জারি), এফসিপিএস (সার্জারি), এফএসিএস (আমেরিকা)। অভিজ্ঞতা: ২৪+ বছর
পদবি: লেফটেন্যান্ট কর্নেল (সেনাবাহিনী); সেনা গৌরব পদক (এসজিপি) প্রাপ্ত


চেম্বারের ঠিকানা: অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল, ২১৫৮/এ জাকির হোসেন রোড, খুলশী, চট্টগ্রাম (শনি সকাল ১১–১টা ও বিকেল ৪–৭টা; সোম ও বুধ বিকেল ৪–৭টা); শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি, নেভি ঈশা খাঁ গেট শাখা, বন্দরটিলা, পতেঙ্গা (প্রতিদিন রাত ৭–৯টা)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করা এই সার্জন হার্নিয়া, ব্রেস্ট ও কোলোরেক্টাল রোগসহ ল্যাপারোস্কপিক সার্জারিতে অভিজ্ঞ।

 

ডা. মোহাম্মদ সেলিম

 

জেনারেল, ল্যাপারোস্কপিক ও কোলোরেক্টাল বিশেষজ্ঞ সার্জন


ডিগ্রি: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমসিপিএস (সার্জারি), এমএস (সার্জারি), ফেলো (ভারত)। অভিজ্ঞতা: ২২+ বছর


পদবি: কনসালট্যান্ট (সার্জারি), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল


চেম্বারের ঠিকানা: ল্যানসেট ডায়াগনস্টিক সেন্টার, ১০৬/বি কে.বি. ফজলুল কাদের রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম (বিকেল ৫–রাত ৯টা, শুক্র ও শনি বন্ধ)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: ২২ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই সার্জন জেনারেল, ল্যাপারোস্কপিক ও কোলোরেক্টাল অপারেশনে দক্ষ।

 

ডা. মাইন উদ্দিন মাহমুদ

 

জেনারেল, কোলোরেক্টাল ও এন্ডো-ল্যাপারোস্কপিক সার্জন


ডিগ্রি: এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), ডিপ্লোমা ইন কোলোরেক্টাল সার্জারি (ডিএমএএস), ফেলো – আমেরিকান কলেজ অব সার্জনস (আমেরিকা), ফেলো – মিনিমাল অ্যাক্সেস সার্জারি (ভারত)। অভিজ্ঞতা: ২৪+ বছর


পদবি: সহকারী অধ্যাপক (সার্জারি), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল


চেম্বারের ঠিকানা: এপিক হেলথকেয়ার, ১৯ কে.বি. ফজলুল কাদের রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম (সন্ধ্যা ৭টা – রাত ৯:৩০, শুক্রবার বন্ধ)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: মিনিমাল অ্যাক্সেস সার্জারিতে ভারত থেকে ফেলোশিপপ্রাপ্ত এই সার্জন কোলোরেক্টাল রোগ, পাইলস, অ্যানাল ফিসার ও পরিপাকতন্ত্রের ক্যান্সারের অস্ত্রোপচারে অভিজ্ঞ।

 

 

খুলনা ও রাজশাহীর ল্যাপারোস্কপিক সার্জন

 

ডা. মো. আসাদুজ্জামান

 

জেনারেল, ল্যাপারোস্কপিক, ব্রেস্ট, পাইলস, ফিস্টুলা ও কোলোরেক্টাল সার্জন


ডিগ্রি: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি)। অভিজ্ঞতা: ২৭+ বছর


পদবি: জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন


চেম্বারের ঠিকানা: সিটিজেন ল্যাব ডক্টর অ্যান্ড ডায়াগনস্টিক, ২২ কেডিএ এভিনিউ, ইসলাম টাওয়ার, ময়লাপোতা মোড়, খুলনা (দুপুর ২–বিকেল ৫:৩০); ল্যাবএইড ডায়াগনস্টিক, হাউস # এ৫, মজিদ সরণি, সোনাডাঙ্গা, খুলনা (বিকেল ৫–রাত ৯টা); উভয় স্থানে শুক্রবার বন্ধ


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: ২৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই সার্জন খুলনা অঞ্চলে ১৪টি ইতিবাচক রোগী রিভিউসহ জেনারেল, ল্যাপারোস্কপিক ও কোলোরেক্টাল সার্জারির জন্য পরিচিত।

 

ডা. সাবরিনা রহমান স্নিগ্ধা

 

জেনারেল, ল্যাপারোস্কপিক, ব্রেস্ট, পাইলস, ফিস্টুলা ও কোলোরেক্টাল সার্জন


ডিগ্রি: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমসিপিএস (সার্জারি), এফসিপিএস (সি)। অভিজ্ঞতা: ২১+ বছর


পদবি: জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন


চেম্বারের ঠিকানা: সিটিজেন ল্যাব ডক্টর অ্যান্ড ডায়াগনস্টিক, ২২ কেডিএ এভিনিউ, ইসলাম টাওয়ার, ময়লাপোতা মোড়, খুলনা (বিকেল ২:৩০–৫টা); সিটি কুইন্স ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, রয়্যাল মোড়, খুলনা (বিকেল ৩–৫টা); শুক্রবার বন্ধ


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: খুলনার এই নারী সার্জন ২১ বছরের বেশি অভিজ্ঞতা এবং ৪৩টি ইতিবাচক রোগী রিভিউ নিয়ে জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারিতে সেবা দিচ্ছেন।

 

ডা. এম এস রায়

 

কোলোরেক্টাল, ল্যাপারোস্কপিক, লেজার ও জেনারেল সার্জন


ডিগ্রি: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি), এফএসিএস (আমেরিকা), ডিপ্লোমা ইন অ্যানাল ক্যানাল, রেকটাম অ্যান্ড পেলভিক ফ্লোর সার্জারি (এইসিএস); বিএসএমএমইউ থেকে কোলোরেক্টাল সার্জারিতে বিশেষ প্রশিক্ষণ। অভিজ্ঞতা: ২৫+ বছর


পদবি: কনসালট্যান্ট (সার্জারি), ২৫০ শয্যা জেলা (সদর) হাসপাতাল, বাগেরহাট


চেম্বারের ঠিকানা: রাজশাহী মেট্রোপলিটন হাসপাতাল, সি অ্যান্ড বি মোড়, কাজীহাটা, লক্ষ্মীপুর, রাজশাহী; মুনজু হাসপাতাল, জিপিওর উত্তর পাশে, কাজীহাটা, রাজশাহী; সান্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স, ৫৮ বাবু খান রোড, খুলনা (রোগী দেখার সময় জানতে কল করুন)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: লেজার ও মিনিম্যালি ইনভেসিভ পদ্ধতিতে পাইলস, ফিসার, ফিস্টুলা, পাইলোনিডাল সাইনাস, রেকটাল প্রল্যাপস ও কোলোরেক্টাল টিউমারের চিকিৎসায় বিশেষায়িত।

 

ডা. ফাতেমা আক্তার

 

জেনারেল, কোলোরেক্টাল ও ল্যাপারোস্কপিক সার্জন


ডিগ্রি: এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), এফএমএএস (ভারত)। অভিজ্ঞতা: ১৮+ বছর


পদবি: কনসালট্যান্ট (সার্জারি), ইসলামী ব্যাংক হাসপাতাল, খুলনা


চেম্বারের ঠিকানা: ইসলামী ব্যাংক হাসপাতাল, ৪২ খানজাহান আলী রোড, শান্তিধাম মোড়, খুলনা (দুপুর ১২টা – বিকেল ৫টা, শুক্রবার বন্ধ)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: ভারত থেকে ফেলো অব মিনিমাল অ্যাক্সেস সার্জারি ডিগ্রিপ্রাপ্ত এই নারী সার্জন খুলনায় ল্যাপারোস্কপিক সার্জারির রোগী দেখেন।

 

ডা. বিপ্লব বিশ্বাস

 

জেনারেল, ল্যাপারোস্কপিক, ব্রেস্ট ও কোলোরেক্টাল বিশেষজ্ঞ সার্জন


ডিগ্রি: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি), এফএমএএস (ভারত)। অভিজ্ঞতা: ২৬+ বছর

 


চেম্বারের ঠিকানা: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, হাউস # ৩৭, কেডিএ এভিনিউ (ময়লাপোতা–শেখপাড়া), খুলনা (বিকেল ৪–রাত ৮টা, শুক্রবার বন্ধ)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: ২৬ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই সার্জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এবং ল্যাপারোস্কপিক সার্জারিতে অভিজ্ঞ।

 

ডা. সৈয়দা নিশাত মরিয়ম

 

জেনারেল, ল্যাপারোস্কপিক, ব্রেস্ট টিউমার, পাইলস, ফিস্টুলা ও কোলোরেক্টাল সার্জন


ডিগ্রি: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমসিপিএস, এফসিপিএস (সার্জারি)। অভিজ্ঞতা: ২১+ বছর


পদবি: কনসালট্যান্ট সার্জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল


চেম্বারের ঠিকানা: সিটিজেন ল্যাব ডক্টর অ্যান্ড ডায়াগনস্টিক, ২২ কেডিএ এভিনিউ, ময়লাপোতা মোড়, খুলনা (দুপুর ১:৩০–৩টা, শুক্রবার বন্ধ); সিটি কুইন্স ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, রয়্যাল মোড়, খুলনা (দুপুর ২–৪টা ও সন্ধ্যা ৬–৭টা)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: এই নারী সার্জন পিত্তথলির পাথর, অ্যাপেন্ডিসাইটিস, ব্রেস্ট টিউমার, পাইলস, ফিস্টুলা, হার্নিয়া ও উন্নত ল্যাপারোস্কপিক সার্জারিতে অভিজ্ঞ।

 

 

সিলেটের ল্যাপারোস্কপিক সার্জন

 

ডা. মোহাম্মদ আব্দুল কাদির

 

জেনারেল, কোলোরেক্টাল ও ল্যাপারোস্কপিক সার্জারি বিশেষজ্ঞ


ডিগ্রি: এমবিবিএস (সিইউ), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি), ফেলো (কোলোরেক্টাল সার্জারি)। অভিজ্ঞতা: ২৩+ বছর


পদবি: সহকারী অধ্যাপক (সার্জারি), সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল


চেম্বারের ঠিকানা: মাউন্ট এডোরা হাসপাতাল, আখালিয়া, সিলেট–সুনামগঞ্জ হাইওয়ে, সিলেট-৩১০০ (বিকেল ৪–রাত ৮টা, শুক্রবার বন্ধ)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: ২৩ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই সার্জন কোলোরেক্টাল সার্জারিতে ফেলোশিপপ্রাপ্ত এবং সিলেট অঞ্চলে ল্যাপারোস্কপিক সার্জারির রোগী দেখেন।

 

অধ্যাপক ডা. গুলজার আহমেদ

 

জেনারেল, ল্যাপারোস্কপিক ও কোলোরেক্টাল বিশেষজ্ঞ সার্জন


ডিগ্রি: এমবিবিএস, এমএস (জেনারেল সার্জারি)। অভিজ্ঞতা: ২৬+ বছর


পদবি: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, জেনারেল সার্জারি, নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল


চেম্বারের ঠিকানা: ইবনে সিনা হাসপাতাল, সোবহানীঘাট পয়েন্ট, মীরাবাজার–সোবহানীঘাট রোড, সিলেট (সন্ধ্যাকালীন); নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, গোহরপুর রোড, দক্ষিণ সুরমা, সিলেট-৩১০০ (সকাল ১১টা – দুপুর ১:৩০); শুক্রবার বন্ধ


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: ২৬ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই অধ্যাপক জেনারেল, ল্যাপারোস্কপিক ও কোলোরেক্টাল সার্জারির জন্য সিলেটে পরিচিত।

 

অধ্যাপক ডা. জামাল আহমেদ চৌধুরী

 

জেনারেল, কোলোরেক্টাল ও ল্যাপারোস্কপিক বিশেষজ্ঞ সার্জন


ডিগ্রি: এমবিবিএস, এফসিপিএস (সার্জারি)। অভিজ্ঞতা: ২৫+ বছর


পদবি: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সার্জারি, সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল


চেম্বারের ঠিকানা: ইবনে সিনা হাসপাতাল, সোবহানীঘাট পয়েন্ট, মীরাবাজার–সোবহানীঘাট রোড, সিলেট (বিকেল ৫–৮টা, বৃহস্পতি ও শুক্র বন্ধ)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই সিনিয়র অধ্যাপক ল্যাপারোস্কপিক ও কোলোরেক্টাল সার্জারিতে অভিজ্ঞ।

 

 

রংপুরের ল্যাপারোস্কপিক সার্জন

 

 

ডা. সৈয়দা শাহনাজ নাসরুল্লাহ এলোরা

 

জেনারেল, ল্যাপারোস্কপিক, ব্রেস্ট ও কোলোরেক্টাল সার্জন


ডিগ্রি: এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), এমআরসিএস (ইউকে), ফেলো (অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি)। অভিজ্ঞতা: ২১+ বছর


পদবি: সহকারী অধ্যাপক (সার্জারি), রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল


চেম্বারের ঠিকানা: আপডেট ডায়াগনস্টিক, ধাপ, জেল রোড, রংপুর (বিকেল ৩–রাত ৯টা, শুক্রবার বন্ধ)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: এমআরসিএস (ইউকে) ডিগ্রিধারী এই নারী সার্জন রংপুর অঞ্চলে ল্যাপারোস্কপিক ও ব্রেস্ট সার্জারির রোগী দেখেন।

 

ডা. ধীমান কুমার রায়

 

জেনারেল, ল্যাপারোস্কপিক ও কোলোরেক্টাল সার্জন


ডিগ্রি: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি), ল্যাপারোস্কপিক সার্জারিতে অ্যাডভান্স ট্রেনিং, এন্ডোস্কপি ও কোলনোস্কপিতে প্রশিক্ষণ। অভিজ্ঞতা: ২১+ বছর


পদবি: সার্জন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল


চেম্বারের ঠিকানা: নিউক্লিয়াস ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, ধাপ, জেল রোড, রংপুর (বিকেল ৪–রাত ৮টা, শুক্রবার বন্ধ)


👉 ডাক্তারের প্রোফাইল দেখুন


📞 সিরিয়াল ও তথ্যের জন্য কল করুন: 01902991500 (সকাল ১০টা – রাত ১০টা, শুক্রবার ব্যতীত)


ডাক্তার সম্পর্কে: পাইলস, ফিস্টুলা, ফিসার, হার্নিয়া, অ্যাপেন্ডিসাইটিস ও পিত্তথলির পাথরের অপারেশনে অভিজ্ঞ।

 

👉 আরও ল্যাপারোস্কপিক সার্জন দেখুন: সকল ল্যাপারোস্কপিক সার্জনের তালিকা — Doctor Info BD

 

 

ল্যাপারোস্কপিক কি? ল্যাপারোস্কোপিক সার্জারি কি?

 

ল্যাপারো শব্দের অর্থ পেট, আর স্কপি মানে দেখা। ল্যাপারোস্কপ একটি সরু নলের মতো যন্ত্র, যার মাথায় ক্যামেরা ও আলো লাগানো থাকে। ল্যাপারোস্কোপিক সার্জারি হলো এমন একটি আধুনিক অস্ত্রোপচার পদ্ধতি, যাতে পেট বড় করে না কেটে ০.৫ থেকে ১ সেন্টিমিটার মাপের কয়েকটি ছোট ছিদ্র করা হয়। এই পদ্ধতি কি-হোল সার্জারি, মিনিম্যালি ইনভেসিভ সার্জারি বা মিনিমাল অ্যাক্সেস সার্জারি নামেও পরিচিত।

 

কীভাবে কাজ করে:

  • পেটে নিরাপদ গ্যাস (সাধারণত কার্বন ডাই-অক্সাইড) দিয়ে অস্ত্রোপচারের জায়গা তৈরি করা হয়।
  • ল্যাপারোস্কপের ক্যামেরা পেটের ভেতরের ছবি বাইরের মনিটরে দেখায়।
  • সার্জন মনিটর দেখে অন্য ছিদ্র দিয়ে ঢোকানো সরু যন্ত্রপাতি দিয়ে অপারেশন করেন।

 

প্রধান সুবিধা: ব্যথা কম, রক্তপাত কম, সংক্রমণের ঝুঁকি কম, দাগ ছোট এবং দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফেরা যায়।

 

যাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে: গর্ভবতী নারী, হৃদরোগ বা ফুসফুসের জটিল সমস্যা, রক্ত জমাট বাঁধার সমস্যা এবং পেটে আগে একাধিক অপারেশনের ইতিহাস আছে এমন রোগী। আপনার জন্য এটি উপযুক্ত কিনা, তা সার্জন পরীক্ষা করে সিদ্ধান্ত নেন।

 

সম্ভাব্য ঝুঁকি: যেকোনো অপারেশনের মতো এতেও সংক্রমণ, রক্তপাত বা কাছের অঙ্গের ক্ষতির সামান্য ঝুঁকি থাকে। অভিজ্ঞ সার্জনের হাতে এই ঝুঁকি কম।

 

ল্যাপারোস্কোপিক সার্জারির প্রকারভেদ

 

১. ডায়াগনস্টিক ল্যাপারোস্কপি: পেটে ব্যথা, ফোলা বা বন্ধ্যত্বের কারণ খুঁজে বের করতে পেটের ভেতরটা সরাসরি দেখা হয়।

২. ল্যাপারোস্কপিক কোলেসিস্টেক্টমি (পিত্তথলির পাথর): পাথরসহ গলব্লাডার অপসারণ। এটি সবচেয়ে বেশি করা ল্যাপারোস্কপিক অপারেশনগুলোর একটি।

৩. ল্যাপারোস্কপিক অ্যাপেন্ডেক্টমি: অ্যাপেন্ডিসাইটিসে ছোট ছিদ্র দিয়ে অ্যাপেন্ডিক্স অপসারণ।

৪. ল্যাপারোস্কপিক হার্নিয়া রিপেয়ার: ইনগুইনাল, ভেন্ট্রাল ও ইনসিশনাল হার্নিয়ায় জাল (মেশ) বসিয়ে মেরামত।

৫. গাইনোকোলজিক্যাল ল্যাপারোস্কপি: ডিম্বাশয়ের সিস্ট, জরায়ুর ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস, বন্ধ্যত্বের কারণ নির্ণয় ও ল্যাপারোস্কপিক হিস্টেরেকটমি।

৬. কোলোরেক্টাল ও অন্ত্রের ল্যাপারোস্কপিক সার্জারি: কোলন, রেকটাম ও অন্ত্রের রোগে অস্ত্রোপচার।

৭. ল্যাপারোস্কপিক অ্যাডহেসিওলাইসিস: আগের অপারেশনের পর পেটে জমা আঠালো টিস্যু বা জোড়া লেগে যাওয়া অংশ ছাড়ানো।

৮. পাকস্থলী ও উচ্চতর ল্যাপারোস্কপিক সার্জারি: পাকস্থলীর অপারেশন, অ্যান্টি-রিফ্লাক্স সার্জারি এবং কিছু কেন্দ্রে ওজন কমানোর (ব্যারিয়াট্রিক) অপারেশন।

যন্ত্রের ধরন অনুযায়ী: ল্যাপারোস্কপ প্রধানত দুই ধরনের। ডিজিটাল ল্যাপারোস্কপ পরিষ্কার ও উন্নত মানের ছবি দেয়, আর রড-লেন্স ল্যাপারোস্কপ তুলনামূলক প্রচলিত ও সহজলভ্য।

 

ল্যাপারোস্কোপিক সার্জারি বনাম ওপেন সার্জারি

 

বিষয়                                                          ল্যাপারোস্কোপিক সার্জারি                           ওপেন সার্জারি
কাটার আকার০.৫–১ সেমি মাপের ২–৪টি ছোট ছিদ্রতুলনামূলক বড় কাটা
ব্যথাকমতুলনামূলক বেশি
রক্তপাতকমবেশি
সংক্রমণের ঝুঁকিকমতুলনামূলক বেশি
হাসপাতালে থাকাসাধারণত কম দিনসাধারণত বেশি দিন
স্বাভাবিক কাজে ফেরাদ্রুতসময় বেশি লাগে
দাগছোটবড়
খরচসাধারণত বেশি (যন্ত্রপাতির কারণে)সাধারণত কম
কোন ক্ষেত্রে বেশি উপযুক্তনির্বাচিত ও স্থিতিশীল রোগীজরুরি, জটিল বা আগে একাধিক অপারেশন হওয়া রোগী

 

মনে রাখবেন: ল্যাপারোস্কপি চলাকালে জটিলতা দেখা দিলে সার্জন রোগীর নিরাপত্তার জন্য ওপেন সার্জারিতে যেতে পারেন। এটি ব্যর্থতা নয়, রোগীর নিরাপত্তার জন্য নেওয়া সিদ্ধান্ত। কোন পদ্ধতি আপনার জন্য ভালো, তা সার্জনই ঠিক করবেন।

 

ল্যাপারোস্কোপিক সার্জারির জন্য কীভাবে প্রস্তুত করবেন

 

১. সার্জনের সঙ্গে পরামর্শ: আপনার রোগের ইতিহাস, আগের অপারেশন, অ্যালার্জি এবং সব ওষুধের কথা জানান।

২. প্রি-অপারেটিভ পরীক্ষা: সাধারণত রক্ত পরীক্ষা (সিবিসি, ব্লাড সুগার, ক্রিয়েটিনিন, ব্লাড গ্রুপ), ইসিজি, বুকের এক্স-রে এবং আল্ট্রাসনোগ্রাফি বা সিটি স্ক্যান করা হয়। অ্যানেসথেসিস্টও আপনাকে দেখে নেন।

৩. ওষুধ: রক্ত পাতলা করার ওষুধ (অ্যাসপিরিন, ওয়ারফারিন ইত্যাদি), ডায়াবেটিস ও প্রেশারের ওষুধ কীভাবে চলবে তা ডাক্তারকে জিজ্ঞেস করুন। নিজে থেকে বন্ধ করবেন না।

৪. উপবাস: সাধারণত অপারেশনের ৬–৮ ঘণ্টা আগে থেকে খাবার ও পানীয় বন্ধ রাখতে হয়। অ্যানেসথেসিস্টের নির্দেশনা অনুসরণ করুন।

৫. ধূমপান ও অ্যালকোহল: অন্তত কয়েক দিন আগে থেকে বন্ধ রাখুন, এতে ক্ষত দ্রুত শুকায়।

৬. অন্ত্রের অপারেশনে বাউয়েল প্রিপারেশন: কোলন বা রেকটামের অপারেশনে অন্ত্র পরিষ্কারের ওষুধ বা নিয়ম মানতে হতে পারে।

৭. হাসপাতালের ব্যাগ: পুরনো রিপোর্ট, ওষুধের তালিকা, ঢিলেঢালা পোশাক ও একজন অ্যাটেনডেন্ট সঙ্গে রাখুন। গয়না ও নেইল পলিশ খুলে যান।

৮. অপারেশনের পর: ডাক্তারের নির্দেশমতো হালকা হাঁটাচলা করুন, ব্যথার ওষুধ খান এবং কয়েক সপ্তাহ ভারী কাজ এড়িয়ে চলুন। জ্বর, তীব্র পেটব্যথা, বারবার বমি, ক্ষত থেকে পুঁজ বা রক্ত বের হলে সঙ্গে সঙ্গে সার্জনের সঙ্গে যোগাযোগ করুন।

 

সেরা ল্যাপারোস্কপিক সার্জন বাছাইয়ের উপায়

 

  • সার্জারিতে এফসিপিএস, এমএস বা এফআরসিএস ডিগ্রি আছে কিনা দেখুন।
  • ল্যাপারোস্কপিক সার্জারিতে আলাদা প্রশিক্ষণ বা ফেলোশিপ আছে কিনা জানুন।
  • আপনার নির্দিষ্ট রোগে (গলব্লাডার, হার্নিয়া, গাইনি বা কোলোরেক্টাল) তাঁর অভিজ্ঞতা কত, তা জিজ্ঞেস করুন।
  • হাসপাতালে আধুনিক ল্যাপারোস্কপি সেটআপ ও আইসিইউ সুবিধা আছে কিনা দেখুন।
  • বিএমডিসি রেজিস্ট্রেশন যাচাই করুন এবং রোগীর রিভিউ পড়ুন।
  • অপারেশনের আগে খরচের পূর্ণ হিসাব (সার্জন ফি, অ্যানেসথেসিয়া, হাসপাতাল, বেড, ওষুধ) জেনে নিন।

 

মহিলা ল্যাপারোস্কপিক সার্জন

 

যাঁরা নারী সার্জনের কাছে সেবা নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাঁদের জন্য এই তালিকায় আছেন:

  • ঢাকা: অধ্যাপক ডা. সালমা ইয়াসমিন চৌধুরী, অধ্যাপক ডা. সামিয়া মুবিন, অধ্যাপক ডা. সালমা সুলতানা, ডা. জেসমিন নাহার রুনী, অধ্যাপক ডা. নিশাত বেগম
  • চট্টগ্রাম: ডা. নাজমা মাহবুব, ডা. তাজদিনা হক খান
  • খুলনা: ডা. সাবরিনা রহমান স্নিগ্ধা, ডা. ফাতেমা আক্তার, ডা. সৈয়দা নিশাত মরিয়ম
  • রংপুর: ডা. সৈয়দা শাহনাজ নাসরুল্লাহ এলোরা

 

ল্যাপারোস্কোপিক সার্জারি খরচ বাংলাদেশ

 

বাংলাদেশে ল্যাপারোস্কোপিক সার্জারির খরচ সাধারণত ৩৫,০০০ থেকে ১,০০,০০০ টাকা হয়ে থাকে। জটিল বা উন্নত অপারেশনে খরচ আরও বেশি হতে পারে।

 

অপারেশন                                                                                 আনুমানিক খরচ                                                               
সাধারণ ল্যাপারোস্কোপিক সার্জারি৩৫,০০০ – ১,০০,০০০ টাকা
ল্যাপারোস্কপিক অ্যাপেন্ডেক্টমি৪০,০০০ – ৮০,০০০ টাকা
হার্নিয়া অপারেশন৩০,০০০ – ৬০,০০০ টাকা

হাসপাতাল, সার্জন ও রোগীর অবস্থা অনুযায়ী প্রকৃত খরচ ভিন্ন হয়।

 

খরচ যেসব বিষয়ের উপর নির্ভর করে:

  • সার্জারির ধরন ও জটিলতা
  • সার্জনের ফি ও অভিজ্ঞতা
  • হাসপাতালের ধরন (সরকারি, বেসরকারি বা বিশেষায়িত হাসপাতাল)
  • অ্যানেসথেসিয়া, বেড ভাড়া, ওষুধ, মেশ বা ডিসপোজেবল যন্ত্রপাতির খরচ
  • হাসপাতালে থাকার সময় এবং অপারেশন-পূর্ব পরীক্ষা-নিরীক্ষা

 

আরও বিস্তারিত জানতে পড়ুন: বাংলাদেশে ল্যাপারোস্কোপিক সার্জারির খরচ — ২০২৬ এবং বাংলাদেশে এপেন্ডিসাইটিস অপারেশনের খরচ — ২০২৬।

 

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

 

বাংলাদেশে ল্যাপারোস্কপিক সার্জন কোথায় পাব?
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট ও রংপুরের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ল্যাপারোস্কপিক সার্জন পাওয়া যায়। উপরের তালিকায় ২৬ জনের তথ্য আছে।

 

ল্যাপারোস্কপিক সার্জারি কি নিরাপদ?
অভিজ্ঞ সার্জনের হাতে এটি সাধারণত নিরাপদ পদ্ধতি। তবে সব রোগীর জন্য সব ল্যাপারোস্কপিক অপারেশন উপযুক্ত নয়। সার্জন আগে আপনার অবস্থা পরীক্ষা করে সিদ্ধান্ত নেবেন।

 

ল্যাপারোস্কপিক অপারেশনের পর কত দিনে সুস্থ হওয়া যায়?
অপারেশনের ধরনভেদে ভিন্ন হয়। সাধারণত ওপেন সার্জারির চেয়ে অনেক দ্রুত হাঁটাচলা ও স্বাভাবিক কাজে ফেরা যায়। আপনার ক্ষেত্রে সঠিক সময় জানাবেন আপনার সার্জন।

 

ল্যাপারোস্কপিক সার্জারি কোন কোন রোগে করা হয়?
পিত্তথলির পাথর, অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া, ডিম্বাশয়ের সিস্ট, জরায়ুর ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস, বন্ধ্যত্বের কারণ নির্ণয়, কোলোরেক্টাল রোগ ও পেটের বিভিন্ন সমস্যায় এই পদ্ধতি ব্যবহার হয়।

 

অপারেশনের আগে কত ঘণ্টা না খেয়ে থাকতে হয়?
সাধারণত ৬–৮ ঘণ্টা। তবে অ্যানেসথেসিস্ট ও সার্জনের নির্দেশনা অনুযায়ী চলুন।

 

ল্যাপারোস্কপিক সার্জারির খরচ কত?
সাধারণত ৩৫,০০০ থেকে ১,০০,০০০ টাকা। সার্জারির ধরন, হাসপাতাল ও সার্জনের ফি অনুযায়ী তা কমবেশি হয়।

 

ল্যাপারোস্কপিক সার্জন ও জেনারেল সার্জনের মধ্যে পার্থক্য কী?
একজন জেনারেল সার্জন ওপেন ও ল্যাপারোস্কপিক দুই পদ্ধতিতেই অপারেশন করতে পারেন। ল্যাপারোস্কপিক সার্জন হলেন সেই জেনারেল সার্জন, যিনি কি-হোল পদ্ধতিতে বিশেষ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জন করেছেন।

 

চট্টগ্রাম, খুলনা বা সিলেটে কি ভালো ল্যাপারোস্কপিক সার্জন আছেন?
হ্যাঁ। ঢাকার বাইরেও চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রংপুরে মেডিকেল কলেজে কর্মরত অভিজ্ঞ সার্জনেরা ল্যাপারোস্কপিক সার্জারি করেন। বিস্তারিত উপরের তালিকায় পাবেন।

 

অনলাইনে সিরিয়াল নেব কীভাবে?
প্রতিটি ডাক্তারের প্রোফাইল পেজ থেকে সিরিয়াল নিন অথবা 01902991500 নম্বরে কল করুন।

Stay connected with us!

Get all the latest updates easily

No spam. Unsubscribe anytime.